মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান ৭ম জুনে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এবং এ শহরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও আলমাতা শহরের ‘ছমানুল আয়েম্মে (আ.)’ নামক হোসাইনিয়াতে ওলামা, চিন্তাবিদ এবং গবেষকদের উপস্থিতিতে বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়ে মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামে'র নবুয়্যাত প্রাপ্তি দিবস উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব অনুষ্ঠানে রাসূল (সা.)এর নবুয়্যাত প্রাপ্তি এবং বিশ্ববাসীর নিকট ইসলামি বার্তা পৌঁছানোর আলোকে বক্তৃতা পেশ করা হয় এবং গজল ও কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
1239605