‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের জীবন নামক এনজিও’র উদ্যোগে ক্যামেরুনের মুসলমানদের মধ্যে দুই হাজার খণ্ড পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।
এনজিও’র কর্মকর্তারা ক্যামেরুনে দশ দিনের ভ্রমণে কোরআন প্রশিক্ষণের ক্লাস, ইসলাম শিক্ষা, ইসলামী নেতাদের মেধা ও মতাদর্শ প্রকাশের ক্লাস নিয়েছে।
এছাড়াও ক্যামেরুনের সাধারণ জনগণের মধ্যে দুই হাজার খণ্ড পবিত্র কোরআন বিতরণ করেছে।
এই দলটি নিজেদের জাকাত সমূহ অভাবগ্রস্ত, এতিম, অসুস্থ এবং বন্দীদের মধ্যে প্রদান করেছেন এবং এদেশে পরিষ্কার পানির অভাবে ব্যাপক ভাবে রোগ বিস্তার লাভ করছে এজন্য তারা এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, ক্যামেরুন আফ্রিকার পশ্চিমে অবস্থিত এবং এদেশে প্রায় ১১ লাখ ৫৫ হাজার জনগণ যারমধ্যে ৪০ শতাংশ ঐতিহ্যবাহী আদিবাসী বিশ্বাসী, ৪০ শতাংশ খ্রিস্টান এবং ২০ শতাংশ মুসলমান অধিবাসী।
1242040