IQNA

মুসলমানদের উপর চালানো সহিংসতা ছিল পরিকল্পিত : জাতিসংঘ

22:20 - June 15, 2013
সংবাদ: 2547465
আন্তর্জাতিক বিভাগ : মিয়ানমারে অবস্থানরত জাতিসংঘের প্রতিবেদক ‘টমাস ওহি কুয়িন্টানা’ সম্প্রতি এক রিপোর্টে এদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতাকে পরিকল্পিত বলে আখ্যায়িত করেছে।
Islammessage ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিয়ানমারে অবস্থানরত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস ওহি কুয়িন্টানা, গত সপ্তাহে এক মিছিলে এদেশের পুলিশ কর্তৃক ৩ জন মুসলিম নারীকে হত্যার ঘটনার প্রতি ইশারা করে বলেছেন : গত সপ্তাহে মিয়ানমারের আরাকান অঞ্চলের সংখ্যালঘু মুসলমানরা তাদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করে। ঐ মিছিলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ৩ জন মুসলিম নারীকে হত্যা করলেও এখনো পর্যন্ত এ অপরাধের সাথে জড়িতদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে যা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচিত এবং এ সকল পরিকল্পিত অপরাধকর্মের বিপরীতে মিয়ানমার সরকার কোন প্রতিক্রিয়াই দেখাচ্ছে না।
তিনি উক্ত প্রতিবেদনে, সহিংসতার সাথে জড়িতদের শাস্তি প্রদানের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।#1242715
captcha