IQNA

মিয়ানমার সরকারের উপর অর্থনৈতিক বয়কট আরোপের আহবান জানিয়েছে আল-আযহার

22:23 - June 15, 2013
সংবাদ: 2547466
আন্তর্জাতিক বিভাগ : মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মিয়ানমারের সরকারের উপর অর্থনৈতিক বয়কট আরোপের জন্য আরব ও ইসলামি দেশসমূহের প্রতি আহবান জানিয়েছে আল-আযহার।
IINA ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-আযহারের গ্রান্ড মুফতি মুসলিম, বিশ্বের বিচারক পরিষদের মহাসচিব ‘খালেদ সালেহ তুবানে’র সাথে সাক্ষাতকালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে আল-আযহারের অবস্থানের উপর গুরুত্বারোপ করে, এদেশের মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য কার্যকরী পদক্ষপে গ্রহণ করা দাবী জানান।
তিনি বলেন : আরব ও ইসলামি দেশসমূহের উচিত এ বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা এবং বৈধ পন্থায় মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ এবং এদেশের উপর অর্থনৈতিক বয়কট আরোপে মুসলমানদের সহিংসতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় তিনি মুসলমানদের মাঝে ঐক্য ও সংহতি বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।#1242770
captcha