Pakistan Observer ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আসন্ন পবিত্র রমজান মাসে ধর্মীয় তত্পরতার প্রতি উত্সাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফাতিমা জিনাহ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান শাহজাদা পাকিজা এবং এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ফারহানা মাহমুদ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।
শাহজাদা পাকিজা বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন : পবিত্র কুরআন তেলাওয়াত হচ্ছে আমাদের ধর্মের একটি অংশ এবং এর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা আবশ্যক।
এ সময় তিনি বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় পবিত্র কুরআনের শিক্ষার অনুসরণ করার প্রতি ছাত্রদেরকে আহবান জানান।
প্রসঙ্গত, রাওয়ালপিণ্ডির এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।#1247231