IQNA

যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশের প্রথম মসজিদ নির্মিত হবে

10:20 - June 24, 2013
সংবাদ: 2551423
আন্তর্জাতিক বিভাগ : যুক্তরাষ্ট্রের দক্ষিন-পশ্চিম অঞ্চলীয় প্রদেশ ইউটা’র মুসলমানরা গত শনিবার প্রদেশের প্রথম মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সমবেত হন।
Oumma ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইউটা প্রদেশের প্রথম মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে গত শনিবার (২২শে জুন) অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে ইউটা প্রদেশের ধর্মীয় ব্যক্তিত্বরা ছাড়াও ইউটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ‘ব্রেন ব্রিচ’, ইউটা ইসলামি কেন্দ্রের পেশ ইমাম ‘শুয়াইব উদ্দীন’ এবং স্থানীয় অমুসলিম ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
ইউটা ইসলামি কেন্দ্রের কোষাধ্যক্ষ ‘রুহুল কুদুস’ এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন : মসজিদের নির্মাণের অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রায় ৪ বছর যাবত আমরা চেষ্টা চালিয়ে অবশেষে প্রয়োজনীয় ৮ লাখ ডলার মধ্য হতে ৪ লক্ষ ৫০ হাজার ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছি।
যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিষয়ক শিক্ষক বলেছেন : সিটি কর্পোরেশনের অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তথা ২০১৩ সাল শেষ হওয়ার পূর্বে মসজিদ নির্মাণের কাজ শুরু করতে হবে।
তিনি বলেন : ইসলাম বিদ্বেষীরা বিভিন্নভাবে এ মসজিদ নির্মাণের বিরোধিতার চেষ্টা চালাচ্ছে এবং এ মসজিদ নির্মাণের কাজ শুরু করতে বিলম্বিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু এ শহরের অধিকাংশ জনগণ এবং সিটি কর্পোরেশন আমাদের পক্ষে রয়েছে। আমরা তাদের সহযোগিতায় এ মসজিদ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাব এবং সম্পন্ন করবো।
বলাবাহুল্য, যুক্তরাষ্ট্রের দক্ষিন-পশ্চিম অঞ্চলীয় প্রদেশ ইউটার প্রধান শহর সল্ট লেক সিটি। এ শহরে ১৫ থেকে ২০টি মুসলিম পরিবার বসবাস করে।# 1247267
captcha