IQNA

কেনিয়ার ইসলামী ব্যাংকের শাখা তানজানিয়ায়

16:40 - July 02, 2013
সংবাদ: 2555462
সামাজিক বিভাগ: কেনিয় ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আব্দুল মালেক বলেছেন, ২০১৪ সালের মধ্যে কেনিয়ার ইসলামী ব্যাংকের শাখা তানজানিয়ায় খোলা হবে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কেনিয়ার ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক এ ব্যাপারে বলেন, আফ্রিকার কেন্দ্রীয় এবং পূর্বাঞ্চল সমূহে ব্যবসায়ীদের সুবিধার্থে ইসলামী ব্যাংকের উন্নয়ন এবং সম্প্রসারিত হওয়া প্রয়োজন । আর এজন্যই আগামী ২০১৪ সালের মধ্যে কেনিয়ার ইসলামী ব্যাংকের শাখা তানজানিয়ায় খোলা হবে।

তিনি আরও বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ আফ্রিকার উগান্ডা এবং সোমালিয়া দেশ।

উল্লেখ্য যে, পূর্ব আফ্রিকা ইউনিয়নের মধ্যে উগান্ডা একমাত্র দেশ যার পূর্ব আফ্রিকার ইসলামী ব্যাংকে কোন কার্যক্রম করার অনুমতি নেই।

বর্তমানে কেনিয়ায় দুইটি ইসলামী ব্যাংক অত্যন্ত দক্ষের সাথে নিজেদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞগণ ধারণা করছে খুব শীঘ্রই এই ব্যাংক উন্নতির শিখরে পৌঁছাবে।
1249982

captcha