কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ ‘রাফ লি’ ঘোষণা করেছেন, ব্রিটেনে অন্যদের তুলনায় এদেশের মুসলমানেরা রানীর রাজ্যাভিষেকের অনুষ্ঠান বেশী দেখে থাকে।
তিনি আরও জানান, চলতি বছরে প্রায় ২৮ লাখ ব্রিটিশ মুসলমানেরা পবিত্র রমজান মাসে রোজা রাখবে।
এদেশের যুবকদের আকৃষ্ট করার জন্য পবিত্র রমজান মাসে প্রতিদিন সকালে ফজরের আজান ‘চ্যানেল ৪’ এবং উক্ত টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে সম্প্রচার করা হবে।
‘রাফ লি’ বলেন, মুসলমানেরা প্রতি বছরই রমজান মাসে রোজা রাখে এবং এদেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে নতুন মুসলমানদের এব্যাপারে কোন ধারণা নেই।
উল্লেখ্য যে, রমজান মাসে প্রতিদিন সকালে ‘হাসান রসুলে’র সুমধুর কণ্ঠে লন্ডন জুড়ে ‘চ্যানেল ৪’ আজানের ধ্বনি সম্প্রচার করা হবে।
1251555