IQNA

মালয়েশিয়ায় বধিরদের জন্য কোরআন প্রতিযোগিতা

2:21 - July 04, 2013
সংবাদ: 2556205
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ একাডেমীতে ৬ ও ৭ম জুলাই বধিরদের জন্য কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘CQR’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতা মালায় বিশ্ববিদ্যালয়ের কোরআন রিসার্চ সেন্টারের উদ্যোগে শিশু কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম বারের মত অনুষ্ঠিত হবে।

শিশুদের বুদ্ধি বিকাশ ও সকল প্রতিবন্ধী শিশুদের পবিত্র কোরআন শেখার প্রতি উৎসাহিত করার উদ্দেশে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রতিযোগীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। বিভাগ গুলো পর্যায়ক্রমে কোরআন তেলাওয়াত, হেফজ, পবিত্র কোরআনের আয়াত সমূহের খোশনবিশ (শিল্প স্বরূপ হস্তলিপি) এবং ইশারায় ইসলামী সঙ্গীত পরিবেশন।

উক্ত প্রতিযোগিতায় মালয়েশিয়ার সকল বধির স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থাকবেন এবং বিচারক মণ্ডলী অভিজ্ঞতার উপর ভিত্তি করে উত্তীর্ণদের নির্ধারণ করবেন।
1251877

captcha