IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে ম্যানচেস্টার ইসলামি কেন্দ্রের বিশেষ কর্মসূচী

10:38 - July 05, 2013
সংবাদ: 2556415
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ম্যানচেস্টার শহরের মুসলমানদের জন্য বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে শহরের ইসলামি কেন্দ্র।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ম্যানচেস্টার ইসলামি কেন্দ্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পবিত্র এ মাসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
প্রতিদিন মাগরিবের নামাযের দুই ঘন্টা পূর্বে এক পারা কুরআন তেলাওয়াত করা হবে। অতঃপর ঐ পারার বিভিন্ন আয়াতের অনুবাদের উপর আলোকপাত করা হবে।
এছাড়া নাহজুল বালাগা’র উপর বিশেষ আলোচনা, দোয়ায়ে ইফতিতাহ তেলাওয়াত, কুরআন প্রতিযোগিতার আয়োজন, শবে ক্বদর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচীর আয়োজন করা হবে।#1251752
captcha