IQNA

আলজেরিয়ায় বুধবার থেকে রোজা শুরু

17:19 - July 06, 2013
সংবাদ: 2557157
আন্তর্জাতিক বিভাগ: ‘সিরুস’ নামক আলজেরিয়া জ্যোতির্বিদ্যা ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার তথা ১০ই জুলাই থেকে এদেশে পবিত্র রমজান মাস শুরু হবে।
‘lexpressiondz’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘সিরুস’ নামক আলজেরিয়া জ্যোতির্বিদ্যা ফোরাম এক বিবৃতিতে সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার কোন সম্ভাবনা নেই বলে জানান, এই ফোরামের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী বুধবারে পবিত্র রমজান মাসের প্রথম দিন কিন্তু এব্যাপারে ইসলাম এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

এই বিবৃতিতে সিরুসের কর্তৃপক্ষ জানান, সোমবার রাত সাবান মাসের ২৯শে আমীন এবং মঙ্গলবার রাত্র সাবান মাসের ‘ইয়ামুশ শাক’ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং আলজেরিয়ার কোন অঞ্চলে সোমবার সন্ধ্যায় খালি চোখে এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব নয়।

অন্য দিকে, কিছু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী সৌদি সরকার মঙ্গলবার তথা ৯ম জুলাই রোজার মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে।
1253049
captcha