‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই চিত্র অঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য অন্যান্য মাযহাবের কাছে শান্তির ধর্ম ইসলামকে তুলে ধরা ও সকল মাযহাব সমূহকে ঐক্যর প্রতি আহ্বান এবং পবিত্র রমজান মাসের ফজিলত, জন সাধারণের নিকট তুলে ধরা।
‘Fresno Bee’ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে ফ্রিসন ইসলামিক সেন্টারের প্রধান স্যায়েদ আলী কাজবিনি বলেছেন, উক্ত চিত্র অঙ্কন প্রতিযোগিতা আসন্ন রমজান মাসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার তিন জন বিচারক সকল ছবি পর্যবেক্ষণ করে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
তিনি আরও বলেন বিজয়ীদের ছবিগুলো ফ্রিসন ইসলামিক সেন্টারের ফেসবুকে এবং ওয়েবসাইটের ফ্রন্ট পেজে দেওয়া হবে এবং উক্ত ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বিজয়ী তিন জনকে মূল্যবান পুরষ্কার প্রদান করা হবে।
উল্লেখ্য যে, আমেরিকায় মঙ্গলবার তথা ৯ই জুলাই থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
1253922