কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংল্যান্ড ইসলামী সেন্টারে ১১ এবং ১২ই রমজানে হেফজ এবং তেলাওয়াত বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতি বছর পবিত্র রমজান মাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত, ইসলামী সমাজে কোরআনের কার্যকারিতা বৃদ্ধি, পবিত্র কোরআনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য গঠন এবং অন্যদেরকে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ করা।
এছাড়াও ইংল্যান্ড ইসলামী সেন্টারে ৫ম রমজানে উক্ত সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআনের অর্ধেক পাড়া হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত সেন্টারে পবিত্র রমজান জুড়ে মাগরিবের নামাজের দুই ঘণ্টা পূর্বে প্রতিদিন এক পাড়া কোরআন তেলাওয়াত করা হবে।
এছাড়াও ইংল্যান্ড ইসলামী সেন্টারে প্রতিদিন পবিত্র কোরআন থেকে শিক্ষণীয় বিষয় সমূহের আলোকে বিশেষ ক্লাস নেওয়া হবে।
1254638