IQNA

দুবাইয়ে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ‘মীলাদে আশেকী’

22:06 - July 09, 2013
সংবাদ: 2559129
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ১৪ বছরে কিশোর হাফেজ মীলাদে আশেকী দুবাইয়ে আয়োজিত ১৭তম কুরআন প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে।
বার্তা সংস্থা ইকনাকে দেওয়া এক সাক্ষাতকারে মীলাদে আশেকী’র মা বলেছেন : আগামী ১২ই জুলাই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে মীলাদ।
তিনি বলেন : মীলাদ তার বাবার সাথে আগামী ১২ জুলাই বেলা ১১টার সময় ইমাম খোমেনী বিমানবন্দর হতে দুবাইয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবে।
প্রসঙ্গত, মীলাদ গত বছর সমগ্র ইরান ব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করে। দুবাইয়ের ১৭তম আন্তর্জাতিক প্রতিযোগিতা আগামী ১৩ই জুলাই হতে বিশ্বের বিভিন্ন দেশের ৮৯ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে।#1254476
captcha