IQNA

রমজান মাসে দুস্থদের খাদ্য প্রদানের প্রচেষ্টায় কানাডিয়ান মুসলমানেরা

6:11 - July 10, 2013
সংবাদ: 2559176
আন্তর্জাতিক বিভাগ: কানাডার বন্দর শহর ‘হ্যামিলটনে’র শিক্ষার্থীরা পবিত্র রমজান মাস জুড়ে নগদ অর্থ সংগ্রহের মধ্যে দুস্থদের খাদ্য প্রদান কর্মসূচী বাস্তবায়নের প্রচেষ্টা করছে।
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হ্যামিলটন শহরের মুসলিম শিক্ষার্থীরা স্থানীয় অধিবাসীদের নিকট থেকে নগদ অর্থ সাহায্য গ্রহণের করে প্রতিবেশী থেকে প্রতিবেশী নামক দাতব্য কেন্দ্রে অভাবগ্রস্তদের দেওয়ার উদ্দেশ্য সকল সাহায্য সমূহ প্রদান করছে।

মুসলিম শিক্ষার্থীদের সাহায্য প্রদানের এই পরিকল্পনা রমজান মাসের দু’দিন আগে গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচীর দক্ষ কর্মী ইউসুফ বিরামা বলেন, আমাদের উদ্দেশ্য পবিত্র রমজান মাস জুড়ে দুস্থদের ইফতার প্রদানের জন্য দুই হাজার ইউরো সংগ্রহ করা।

গত সপ্তাহে কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘Give 30’ নামক প্রচারাভিযানের মাধ্যমে টরেন্টো এবং আলবার্টো প্রদেশের কলিগ্যারী শহরে ইফতারের জন্য পবিত্র রমজান মাস জুড়ে দুস্থদের খাদ্য প্রদান কর্মসূচী গ্রহণ করেছেন।

এই প্রচারাভিযানের নিকট টরেন্টো শহরের অভাবগ্রস্ত মুসলমান এবং অমুসলমানেরা আহ্বান করেছে তাদেরকে যেন প্রতিদিন এক ডলার অর্থাৎ মাসে ত্রিশ ডলার দেওয়া হয়।

কানাডার ৩.২ শতাংশ অধিবাসী মুসলমান এবং বিগত দশ বছরে এদেশে মুসলমানের সংখ্যা ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালের জরিপ অনুযায়ী এদেশে মুসলমানের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ছিল এবং ২০১১ সালের জরিপ অনুযায়ী মুসলমানদের সংখ্যা ১০ লাখের অধিক দাঁড়িয়েছে।
1254597
captcha