‘lexpress’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ভিরাটু’কে মিয়ানমারের বিখ্যাত ইসলাম বিদ্বেষী ও বৌদ্ধ চরমপন্থি দলের নেতা এবং বৌদ্ধ ধর্মের রাগান্বিত চেহারা হিসেবে তুলে ধরার কারণে মিয়ানমার এবং শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তা আমেরিকার টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণে বিক্রয়ের নিষেধাজ্ঞা জারি করেছে।
এছাড়াও ফ্রান্সের ‘Express’ পত্রিকার সাংবাদিকের সাথে এক সাক্ষাৎকারে ‘ভিরাটু’ নিকটে মুসলমানদের গন হত্যার বিষয়ে জিজ্ঞাসা করলে সে উল্লেখ করে, মুসলমানদের উপর এই তীব্র আক্রমণে তার কোন ভূমিকা নেই। তিনি শুধুমাত্র বৌদ্ধ ধর্ম অনুসারীদের, বৌদ্ধ ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করার আহ্বান জানায় এবং মুসলমানদের সাঙ্গে ব্যাবসায়িক চুক্তি না করার আহ্বান জানায়।
ভিরাটু হাস্যকর উক্তির মাধ্যমে ব্যক্ত করে, মুসলমানেরা বৌদ্ধদের উপর হামলা করেছে এবং তাদের ঘর-বাড়ীতে আগুন জ্বালিয়েছে। চরমপন্থি মুসলমানেরা বিদেশ থেকে এসে মিয়ানমারের ভিতরে যুদ্ধ করছে এবং আমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।
1254240