মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই কোরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের তাজবিদ, রুখানি, রাওয়ান খানি বিষয়ে অবগত করানো হবে এবং বিশকেকের সকল মসজিদে পবিত্র কোরআন খতম করা হবে।
বিশকেক সহকারে কিরগিজস্তানের অন্যান্য বৃহৎ শহর গুলোয় শুক্রবার ব্যতীত প্রতিদিন যুবক এবং বয়স্কদের জন্য কোরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উল্লেখ্য যে, কিরগিজস্তানের সকল মসজিদ সমূহে রোযাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
1255266