ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাতারী মুসলিম ধর্মীয় প্রশাসনের কর্তৃপক্ষ ১০ম জুলাই জানিয়েছেন, রাশিয়ার চেচেন, বসকিরিস্তান, ইঙ্গশতিয়া, দাগস্তান সহকারে তাতরেস্তানের বিভিন্ন শহর থেতে আগত ৫০ জন দৃষ্টি শক্তিহীনদের নিয়ে এই কোর্স শুরু করা হয়েছে।
এই শিক্ষা কোর্স ৬ষ্ঠ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীদেরকে ইসলামের প্রাথমিক বিষয় ছাড়াও পবিত্র কোরআন তেলাওয়াত সহকারে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য যে, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত এই কোর্স তাতারস্থানের মুসলিম ধর্মীয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানী কাজানের জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।
1256263