Onislam.net ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আমেরিকায় বসবাসরত মুসলমানদের সংগঠন ‘আমেরিকা-ইসলামী সম্পর্ক পরিষদ’(কেয়ার) ঘোষণা করেছে, বিভিন্ন ঐশী ধর্মের অনুসারীরা যাতে ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে পারেন সেজন্য পবিত্র রমজানে একমাস জুড়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
আমেরিকার মুসলমানরা আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক শক্তিশালী করার কর্মসূচি হাতে নিয়েছে।
পাশাপাশি ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মার্কিন সমাজে বিরাজমান ভুল ধারণাগুলো দূর করা হবে এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এ উপলক্ষে পুরো রমজান মাস জুড়ে আমেরিকার প্রতিটি মসজিদ ও ইসলামি কেন্দ্রে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে রমজান উপলক্ষে বক্তৃতা ও আলোচনা সভা, সব ঐশী ধর্মের অনুসারীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা, টেলিভিশনে ইসলামি অনুষ্ঠান সম্প্রচার ইত্যাদি।
সারা রমজান জুড়ে আমেরিকার সব ইসলামি কেন্দ্রের ইফতার পার্টিগুলো সব ধর্মের অনুসারীদের জন্য উন্মুক্ত থাকবে।# 1256041