IQNA

ইন্দোনেশিয়ায় অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রয়ের নিষেধাজ্ঞা জারির আহ্বান

14:20 - July 13, 2013
সংবাদ: 2560596
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ‘ইসলামী রক্ষা কর্মী সংস্থা’ অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রি এবং বিতরণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।
‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এদেশের সুপ্রিম কাউন্সিল অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রি এবং বিতরণের নিষিদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছে।

ইন্দোনেশিয়ায় সরকার কর্তৃক ১৯৯৭ সালে অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রি এবং বিতরণের নিষিদ্ধের জারি করা হয়েছিল। ‘ইসলামী রক্ষা কর্মী সংস্থা’ এদেশের সুপ্রিম কাউন্সিলের কর্মকর্তার নিকট আবারো এই নিষেধাজ্ঞা জারি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, অ্যালকোহলের কারণে এদেশে বহু অপরাধ মূলক কর্ম সংগঠিত হচ্ছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ২২ টি অঞ্চলের কর্তৃপক্ষ এদেশের সরকারের নিকট অ্যালকোহল যুক্ত পানিয় বিক্রি এবং বিতরণের নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।
1254733

captcha