‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান মুসলমানেরা বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম এবং সম্মেলনের মাধ্যমে অন্যান্য মাযহাবের মধ্যে মুসলমানদের সম্পর্কে ভ্রান্তি ধারনাকে দুর করার পরিকল্পনা গ্রহণ করেছ।
এই অনুষ্ঠানগুলো মসজিদ এবং ইসলামিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র রমজান মাসে আমেরিকার বিভিন্ন প্রদেশ অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মাযহাবের অনুসারীদেরকে পবিত্র রমজান মাসে ইফতারে দাওয়াত করা, ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠান টেলিভিশনে প্রচার করা সহ অন্যান্য ইসলামিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলাম ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্য সংগঠনের জন্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
1256041