IQNA

এথেন্সের অলিম্পিক-এ ব্যবহৃত স্টেডিয়াম ব্যবহারের অনুমোদন পেল মুসলমানরা

21:39 - July 13, 2013
সংবাদ: 2560730
আন্তর্জাতিক বিভাগ : এথেন্সের অলিম্পিক গেমসে ব্যবহৃত সন্ধি ও বন্ধুত্ব স্টেডিয়াম পবিত্র রমজান মাসে ধর্মীয় অনুষ্ঠানাদি পালনার্থে ব্যবহারের অনুমোদন পেল মুসলমানরা।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গ্রীস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এদেশের সামরিক বাহিনী’র কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের সুবিধার্থে এ অনুমোদন প্রদান করা হয়েছে।
বলাবাহুল্য, মুসলমানদের মসজিদ সংস্কারের কারণে গ্রীস সরকার মুসলমানদেরকে এ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছে।#1256710
captcha