লেবাননের দৈনিক ‘আন-নাহার’-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আগামী ১৯শে জুলাই শুক্রবার এক ইফতার মাহফিলে প্রতি বছরের ন্যায় তিনি বক্তব্য রাখবেন। ইসলামি প্রতিরোধ আন্দোলনের সহযোগী সংস্থার উদ্যোগে এ ইফতার মাহফিল আয়োজিত হচ্ছে। এতে ভিডিও কনফ্রান্সের মাধ্যমে হিজবুল্লাহ প্রধানের বক্তব্য প্রচারিত হবে।
ধারণা করা হচ্ছে তিনি ২০০৬ সালের ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধের ৭ম বর্ষপূর্তী, লেবাননের অভ্যন্তরিন বিষয়সহ ইসরাইলের সামরিক মহড়া ও সিরিয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করবেন।#1256989