IQNA

চাপের মুখে উজবেকিস্তানের হিজাবধারী নারীরা

14:07 - July 14, 2013
সংবাদ: 2561197
আন্তর্জাতিক বিভাগ : বিভিন্ন বাজার ও শপিং কমপ্লেক্সে ব্যবসা বা কর্মরত হিজবাধারী নারীদেরকে গ্রেপ্তার করছে উজবেকিস্তান পুলিশ। পবিত্র রমজান মাসে দেশটির মুসলমানদের উপর চাপ বৃদ্ধি করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উজবেকিস্তানের শান্তিরক্ষী পুলিশ বাহিনী ইসলামি হিজাব পরে নারীদের ব্যবসার পথ রোধ করতে একটি বাজার হতে ৪০ জন হিজাবধারী নারীকে গ্রেপ্তার করেছে। হিজাব বিরোধী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য ঐ বাজার কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।
দেশটির গোয়েন্দা সংস্থা বর্তমানে বিভিন্ন বাজারে হিজাবধারী ব্যবসায়ী নারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে তাশখন্দ পুলিশ শহরের বিভিন্ন স্থানে প্রথমবারের মত হিজাবের উপর নিষেধাজ্ঞা বিষয়ক সাইনবোর্ড স্থাপন করে। হিজাব বিরোধী আইন ভঙ্গকারী তার ৫ থেকে ১০ দিনের আয়ের সমপরিমাণ অর্থদণ্ড অথবা ১৫ দিন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।#1256726
captcha