‘lematin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: যায়নবাদী পুলিশ বাহিনী জানিয়েছে, ১২ই জুলাই রমজান মাসের প্রথম শুক্রবারে জুমআ’র নামাজ কড়া নিরাপত্তার অধীনে ৮০ হাজারের অধিক ফিলিস্তিনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
যায়নবাদী পুলিশ বাহিনীর মুখপাত্র ‘মিকি রুজনাফিলাদ’ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে জেরুজালেমের প্রধান সড়ক গুলোয় প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সৌভাগ্যবশত জুমআ’র নামাজ কোন সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল থেকে জেরুজালেম এবং মসজিদুল আকসাই প্রবেশর জন্য মহিলাদের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা ছিল না। কিন্তু ৪০ বছরের অধিক বয়সী পুরুষদের জেরুজালেম এবং মসজিদুল আকসাই প্রবেশ করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য যে, ২০০০ সাল থেকে যায়নবাদীরা ওয়েস্ট ব্যাংক সিটির এবং গাজা ভূখণ্ডের অধিবাসীদের জেরুজালেমে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে।
1256767