IQNA

ইরাকে জুমআ’র নামাজে শিয়া এবং আহলে সুন্নতের ঐক্যের প্রতি গুরুত্বারোপ

0:48 - July 15, 2013
সংবাদ: 2561377
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের রাজধানী বাগদাদের ‘সায়িদাহুল ওমরা’ মসজিদের খতিব জুমআ’র নামাজের খুতবাই ইরাকি রাজনীতিবিদদের ঐক্য প্রতি আহ্বান এবং আভ্যন্তরীণ সকল বিরোধিতা ত্যাগ করার কথা বলেছেন। তিনি সকল রাজনীতিবিদদের সতর্ক করে বলেছেন, তাদের বিরোধিতা সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘সায়িদাহুল ওমরা’ মসজিদের খতিব গুরুত্বারোপ করে বলেন, ইরাকী জনতা এক হতে চায় এবং এক হয়ে দেশকে সুন্দর ভাবে গড়তে চায়। সুতরাং আমি ঘোষণা দিচ্ছি, মুসলমান ও খ্রিস্টান সহ যে কোন ইরাকী অধিবাসীকে হত্যা করা হারাম।

তিনি আরও বলেন, মুসলমানেরা যদি খৃষ্টানদের শত্রু মনে করত তাহলে খৃষ্টানেরা এদেশে বসবাস করতে পারত না। ইসলাম শান্তির ধর্ম, না রক্তাক্ত ও প্রাণনাশের ধর্ম। কয়েক বছর পূর্বে ‘স্যায়েদাতুন নাজাত’ নামক গির্জায় যে বোমা হামলা হয়েছে তার জন্য সকলেই দায়ী। কারণ খৃষ্টানরা একটি ইসলামী দেশে বসবাস করা অবস্থায় তাদের উপর হামলা হয়েছে।

তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, মহান আল্লাহকে ভয় কর এবং নিজেদের বিভেদগুলো ত্যাগ কর। কারণ তোমাদের বিভেদগুলো সাধারণ জনগণের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আমরা সবাই ইরাকের অধিবাসী এবং আমাদের একটাই প্রচেষ্টা, তাহলো আমদের মাতৃভূমিকে সুন্দর ভাবে গড়ে তোলা। এদেশে যথেষ্ট হত্যাযজ্ঞ হয়েছে আর নয়। এখন আমরা আল্লাহর ঘরে শান্তিপূর্ণ ভাবে ইবাদত করতে চায়।

তিনি মাহে রামাযানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমাদের তৃষ্ণা এবং ক্ষুধার কোন প্রয়োজন নেই মহান আল্লাহর। বরং তিনি চান, আমাদের মুসলিম এবং খৃষ্টান প্রতিবেশী সহকারে সকলের সাথে ভালো ব্যবহার করি।
1256721

captcha