কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত আজ-জাহরা মসজিদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীর আয়োজক সায়্যেদ মুসা হোসাইনী বলেছেন, পঞ্চতম কোরআনের বসন্ত নামক এই প্রদর্শনী দুইটি অংশে অনুষ্ঠিত হচ্ছে, প্রথম অংশ দারুল কোরআনের পক্ষ থেকে কোরআন, প্রকাশনা ও কারুশিল্পের আলোকে প্রদর্শন এবং দ্বিতীয় অংশ দেশী ও বিদেশী প্রকাশকদের পক্ষ থেকে আফগানিস্তানের বিশিষ্ট ক্বারিদের সমন্বয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান।
তিনি আরও বলেন, এই প্রদর্শনীতে ১৭টি দেশি প্রকাশক ও ৩টি বিদেশী প্রকাশক, আফগানিস্তানের জাতীয় খোশনবিশ সংস্থা, পবিত্র কোরআন লিখন বিভাগ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিশু ও যুবক হাউস সংস্থা অতঃপর ভাবে সহযোগিতা করছে।
উল্লেখ্য যে, এই প্রদর্শনী দশ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। গত বছর চতুর্থতম এই প্রদর্শনীতে কাবুলের ২১টি প্রকাশক ও বই বিক্রেতা প্রায় ২৫ হাজার খণ্ড কিতাব এবং বিভিন্ন বর্ণমালায় লিখিত ৪ হাজার পবিত্র কোরআন ও ইসলামিক বিজ্ঞানের আলোকে লিখিত গ্রন্থ উপস্থাপন করেছিল।
1257340