মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাগদ শহরের ধর্মীয় কমিটির প্রধান ‘আব্দুল হাকিম শারিফ ওফ’ ১৫ই জুলাই এক বিবৃতিতে জানিয়েছেন, এদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি মাদ্রাসার মধ্যে সাগদ শহরে পাঁচটি মাদ্রাসা রয়েছে এবং এদেশের ধর্মীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাগদ শহরের পাঁচটি মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, তাজিকিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়ার্ক পারমিট অর্জন করার পর বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাগুলো সকল কার্যক্রম পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য যে, এই পাঁচটি মাদ্রাসায় প্রায় তিন হাজার শিক্ষার্থী লেখাপড়া করত।
1259300