IQNA

উজবেকিস্তানে সরকারী কর্মীদের ইফতারি পার্টিতে অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারী

0:58 - July 20, 2013
সংবাদ: 2563615
রাজনৈতিক বিভাগ: উজবেকিস্তানের সরকার, মুসলমানদের উপর চাপ প্রয়োগ করার জন্য এদেশের সকল সরকারী কর্মচারীদের ইফতার পার্টিতে অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারী করেছে!
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উজবেকি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উজবেকিস্তানের সরকার, তাসখন্দ শহরের সকল সরকারী অফিস এবং কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার পার্টিতে অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারী করেছে!

তাসখন্দ শহরের জনতা ব্যাংকের এক কর্মী জানিয়েছেন, এই ব্যাংকের কোন কর্মচারীরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করে না এবং ব্যাংকের কাজ শেষ হলে সকলেই সোজা বাড়িতে ফিরে যায়। সরকারের পক্ষ থেকে এক দল লোক সর্বদা নজরদারই করছে, যেন কোন সরকারী কর্মকর্তা কোন ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে।

তিনি আরও বলেছেন, উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এদেশের সকল ব্যাংকের কর্মচারীদেরকে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে নিষেধ করেছে!

কিন্তু কিছু উজবেকি অধিবাসী বলেছে, সরকারী কর্মচারী এবং কর্মকর্তাগণ লুকিয়ে নিজেদের বন্ধু এবং আত্মীয়-স্বজনদের বাড়ীতে ইফতার জন্য যাওয়া আসা করছে।

উল্লেখ্য যে, উজবেকি সরকার বিভিন্ন পন্থায় এদেশের মুসলমানদের উপর চাপ প্রয়োগ করছে এবং কয়েকদিন আগে মহিলা ব্যবসায়ী এবং বিক্রেতাদেরকে হিজাব ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে।
1259383



captcha