কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ২১ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীর উপান্তে এই প্রদর্শনী সেন্টারের মিলনায়তনে ১৯শে জুন স্থানীয় সময় রাত্র ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত ‘পাবলিক কূটনীতি এবং ইসলামী জাগরণ’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষ সম্মেলনে ইরানের রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক জনাব নিকুয়ই এবং জনাব মির্জায়ই সহকারে মিশরের রাজনৈতিক কর্মীগণ উপস্থিত ছিলেন এবং ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর দৃষ্টিতে পাবলিক কূটনীতি এবং ইসলামী জাগরণের বিষয়ে বক্তৃতা পেশ করেন।
1260310