IQNA

কাশ্মীরে পবিত্র কোরআন অবমাননা করায় বিক্ষোভ ও ধর্মঘট

18:06 - July 21, 2013
সংবাদ: 2564799
আন্তর্জাতিক বিভাগ: ভারতে কাশ্মীরে বিএসএফ কর্তৃক পবিত্র কোরআন অবমাননা এবং পুলিশের গুলিতে কয়েক জন বিক্ষোভকারী নিহত হওয়ার ফলে ১৯শে জুন কাশ্মীরের জনতা ধর্মঘট করেছে।
‘rfi’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের বিএসএফ কর্তৃক পবিত্র কোরআন অবমাননা হওয়ার কারণে, গত ১৯শে জুন কাশ্মীরের বিভিন্ন শহরের বিদ্যালয়, সরকারি অফিস ও ব্যাংক সমূহ বন্ধ ছিল।

১৯শে জুলাই কাশ্মীরের সারিঙ্গার শহরে বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর হামলার পর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে।

এছাড়াও নিরাপত্তা বাহিনী, কাশ্মীরের ধর্মীয় নেতাদের কঠোর নজরদারিতে রেখেছে এবং বিক্ষোভ মিছিলে তারা যেন অংশগ্রহণ না করেতে পারে সেজন্য তাদেরকে গৃহবন্দী করে রেখেছে।
কাশ্মীরের ঘুল এবং রাম্বান শহরের মুসলমানেরা পবিত্র কোরআন অবমাননা করার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের সমবেত করে। এই বিক্ষোভ মিছিলে ভারতীয় পুলিশ সরাসরি গুলি চালায় এবং এর ফলে কমপক্ষে চার জন নিহত এবং পাঁচ জন গুরুত্বর আহত হয়েছে।

উল্লেখ্য যে, রাম্বান জেলার দামাম এলাকার একটি মসজিদে তল্লাশির সময় বিএসএফ পবিত্র কোরআন অবমাননা করলে এর প্রতিবাদে স্থানীয় জনগণ বিক্ষোভ শুরু করে । সেখানে বিএসএসের হত্যাকাণ্ডের পর গোটা কাশ্মীরের পরিস্থিতিই থমথমে হয়ে উঠেছে।
1260421
captcha