IQNA

আলজেরিয়ায় জাতীয় প্রতিযোগিতা ‘তাজ আল-কুরআন’ অনুষ্ঠিত

0:27 - July 22, 2013
সংবাদ: 2564846
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ায় ২০শে জুলাই দাতব্য ও ইসলামী মন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয় জাতীয় প্রতিযোগিতা ‘তাজ আল-কুরআন’ অনুষ্ঠিত হয়েছে।

‘algeriesoir’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়া টিভির বিশেষ প্রোগ্রাম ‘তাজ আল কুরআনের’ দ্বিতীয় জাতীয় প্রতিযোগিতা ২০শে জুলাই এদেশের দাতব্য ও ইসলামী মন্ত্রী ‘বু আব্দুল গোলামুল্লাহ’ এবং ‘A3’ এবং ‘কোরআন’ টেলিভিশনের পরিচালক এবং এদেশের বিশিষ্ট ওলামাগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার প্রথম পর্যায়ে এদেশের ৪৮টি প্রদেশের নারী এবং পুরুষ ক্বারিগণ উপস্থিত ছিল এবং নরীদের থেকে ১২ জন এবং পুরুষদের থেকে ১২ জন ক্বারি দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।

নারী এবং পুরুষ বিভাগের সকল ক্বারিগণ পবিত্র রমজান মাস জুড়ে টিভি প্রোগ্রাম ‘তাজ আল-কুরআন’এ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে এবং এসকল ক্বারিদের মধ্যে তিন জনকে বিজয়ী হিসেবে নির্ধারণ করা হবে।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছয় জন কুরআনিক বিশেষজ্ঞদের নির্ধারণ করা হয়েছে। এই ছয় জন বিচারকের রায়ে প্রতিযোগিতায় উত্তীর্ণদের নির্ধারণ করা হবে।
1261176

captcha