‘rtl.fr’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটিশের সন্ত্রাসী বিরোধী পুলিশ গত ১৯শে জুলাই ৭৫ বছরের এক ব্রিটিশ নাগরিকের হত্যার খবর জনিয়ে বলেন, ৭৫ বছরের এই বৃদ্ধ মুসলিম, ইউক্রেনীয় বংশোদ্ভূত এক ব্যক্তির হাতে নিহত হয় এবং এই হত্যাকারী পূর্বেও ব্রিটেনের তিনটি মসজিদে আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হয়েছিল কিন্তু কোন সাক্ষ্য প্রমাণ না থাকার করণে তাকে মুক্ত করে দেওয় হয়।
ব্রিটিশ পুলিশ আরও জানায়, তিন মাস পূর্বে ৭৫ বছর বয়সী মোহাম্মাদ সেলিম বার্মিংহাম শহরের একটি মসজিদ থেকে বের হওয়ার সময় ইউক্রেনীয় এই অধিবাসী তার উপর হামলা করে এবং এই হামলার ফলে মোহাম্মাদ সেলিম নিহত হয়।
ব্রিটিশ পুলিশের প্রতিবেদন অনুযায়ী, তিনিটি মসজিদের নিকট বোমা বিস্ফোরণের অভিযোগে পুলিশ ২৫ বছরের এই ইউক্রেন অধিবাসীকে গ্রেফতার করেছিল কিন্তু কোন সাক্ষ্য প্রমাণ না থাকায় পুলিশ তাকে মুক্ত করে দেয়। এবার ইউক্রেনের এই অধিবাসী নতুন অভিযোগের সম্মুখীন হয়েছে। ব্রিটিশের সন্ত্রাস বিরোধী পুলিশ জানিয়েছে, এ বিষয়ে গবেষণা অব্যাহত রয়েছে।
দুই নাইজেরিয়ান অধিবাসী কর্তৃক এক ব্রিটিশ সৈন্য হত্যাকাণ্ডের পর থেকে এদেশে মুসলমান এবং মসজিদের উপর হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
1261115