IQNA

বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ

18:17 - July 22, 2013
সংবাদ: 2565415
আন্তর্জাতিক বিভাগ: জাতিসংঘের ইরাক বিষয়ক বিশেষ দূত ‘মার্টিন কবলার’ ২১শে জুলাই এক বিবৃতিতে বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

‘45enord’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাগদাদে জাতিসংঘের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “মার্টিন কবলার ইরাক জুড়ে আত্মঘাতী ও গাড়িবোসাসহ অন্যান্য সহিংস হামলায় শতাধিক নিরীহ মানুষের হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন”।

জাতিসংঘের ইরাক বিষয়ক বিশেষ দূত আরও বলেন, এই সহিংসতা মূলক ঘটনা যা মুসলমানদের নামাজ আদায় অথবা ইফতারের সময় ঘটছে এটা নিতান্তই মূর্খতা ব্যতীত আর কিছুই নয়।

মার্টিন কবলার জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে ইরাকে সহায়তা মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই বিবৃতিতে বলেন, ‘সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার মাধ্যমে কাজ করা উচিত এবং এটাই স্থায়ী সমাধান হওয় উচিত”।

তিনি আরও বলেন, পবিত্র রমজান সহিংসতা ও বিভক্তি তৈরির চেয়ে আধ্যাত্মিক উন্নতি, ক্ষমা ও উদারতার মাস।

উল্লেখ্য যে, ২০শে জুলাই বেশ কয়েকটি হামলায় ৬৫ জনের অধিক নিহত এবং ১৯০ জন আহত হয়েছে।

জাতিসংঘ ২০১৩ সালের শুরু থেকে ইরাকে সহিংসতার রিপোর্ট ঘোষণা করে বলেছে, জুন মাস থেকে এপর্যন্ত ইরাকে মোট ৭৬১ জন নিহত এবং ১৭৭১ জন আহত হয়েছে।
1261973
captcha