IQNA

কিরগিজস্তানে জাতীয় কুরআন প্রতিযোগিতা

18:46 - July 22, 2013
সংবাদ: 2565420
কুরআনিক কার্যক্রম বিভাগ: কিরগিজস্তানের রাজধানী বিশকেকের জামে মসজিদে ২০শে জুলাই জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতা কিরগিজস্তানের সাধারণ জনগণের জন্য হেফজ এবং তেলাওয়াত বিভাগে অনুষ্ঠিত হয়েছে এবং মাদ্রাসার কোন শিক্ষার্থীকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়নি।

উক্ত জাতীয় প্রতিযোগিতার বিচারক হিসেবে কিরগিজস্তানের মুফতি পরিষদের প্রতিনিধি, এদেশের বিখ্যাত ক্বারিগণ এবং মিশর থেকে আগত ক্বারিগণ উপস্থিত ছিলেন। সকল বিচারক মণ্ডলীগণ প্রতিযোগিতাদের হেফজ এবং তেলাওয়াত করার ক্ষমতা মূল্যায়ন করে উত্তীর্ণদের নির্ধারণ করেছেন।
1261360
captcha