‘The News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার রাজধানী দামেস্কে ইমাম হোসাইন (আ.)এর বোন হযরত যয়নাব সালামুল্লাহি আলাইহা’র পবিত্র মাযারে সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে পাকিস্তানের ইসলামাবাদ, করাচী, কুয়েটা, পেশোয়ার, তানদুল্লাহ ইয়ার, মুলতান এবং চেহলাম মামলু শহরের প্রধান সড়ক গুলোয় আহলে বায়েত প্রেমী মুসলমানেরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে।
বিক্ষোভকারীরা হযরত যয়নাব সালামুল্লাহি আলাইহা’র পবিত্র মাযারে সন্ত্রাসীদের মর্টার হামলার নিন্দা এবং সকল হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করার আহ্বান জানিয়েছে।
এছাড়াও বিক্ষোভকারীরা পাকিস্তানি সরকারের নিকট আহ্বান করেছে তাদের এই প্রতিবাদ যেন জাতিসংঘে ঘোষণা করে।
পাকিস্তানের আদিবাসী জোটেন নেতা ‘আলতাফ হোসাইন’ বলেছেন, সকল ধর্মের অনুসারীদের উচিত সন্ত্রাসীদের এই অপরাধমূলক অব্যাহত কর্মের প্রতিবাদ করা।
উল্লেখ্য যে, ১৯শে জুলাই তথা শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের এই হামলায় হযরত যয়নাব সালামুল্লাহি আলাইহা’র পবিত্র মাযারের প্রধান পরিচালক নিহত হন।
1262013