IQNA

দুবাইয়ে সূচিশিল্পের সংস্করণে পবিত্র কোরআন প্রদর্শন

4:31 - July 23, 2013
সংবাদ: 2565456
আন্তর্জাতিক বিভাগ: দুবাইয়ে বসবাস কৃত সিরিয়ার এক শিল্পী এবং ব্যবসায়ী সূচিশিল্প এবং খোশনবিসের সমন্বয়ে কাপড়ের উপর পবিত্র কুরআনের সকল আয়াত সমূহ লিখেছেন।
‘Greater Kashmir’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মোহাম্মাদ মাহের হেয়দারী’ সাধারণ সেলাই মেশিন, রেশম সুতা, কাপড় এবং নিজের দক্ষ হাত দ্বারা সূচিশিল্প (সুতা দিয়ে সেলাই করা) এবং খোশনবিসের (শিল্প স্বরূপ হস্তলিপি) সমন্বয়ে পবিত্র কুরআনের সকল আয়াত সমূহ লিখতে সক্ষম হয়েছে।
স্বতন্ত্র এই পবিত্র কুরআনটি বর্তমানে দুবাই অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উপান্তে অনুষ্ঠিত কুরআন প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনী দুবাই চেম্বার অফ কমার্সে অনুষ্ঠিত হচ্ছে এবং সকল দর্শনার্থীদের আকৃষ্ট করেছে।
মুহাম্মাদ মাহের এই স্বতন্ত্র এই পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন, আমি অনেক চেষ্টার পর সূচিশিল্প এবং খোশনবিসের সমন্বয়ে কাপড়ের উপর পবিত্র কুরআনের সকল আয়াত সমূহ লিখতে সক্ষম হয়েছি এবং আজ এই শিল্পকে সকলেই পছন্দ করেছে, এটা মহান আল্লাহর করুণা মাত্র।
১২ খণ্ড বিশিষ্ট পবিত্র এই পবিত্র কুরআনটি সুচ দ্বারা লিখতে মোট আট বছর সময় লেগেছে এবং ২০০ কেজি ওজনের এই পবিত্র কুরআনটিতে ৪২৬টি পৃষ্ঠা রয়েছে এবং এই পবিত্র কুরআনটি হাদিয়া ৫০ লক্ষ ইউরো ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, আগ্রহী ব্যক্তি মহোদয় পবিত্র রমজান মাস জুড়ে দুবাই চেম্বার অফ কমার্সে এই কোরআনটি পরিদর্শন করতে পারবেন।
1261728
captcha