IQNA

3:28 - July 31, 2013
সংবাদ: 2568959

ইতালিতে শাবে কদরের আমল অনুষ্ঠিত

কুরআনিক কার্যক্রম বিভাগ: ইতালি ইসলামী আঞ্জুমানের পক্ষ থেকে পবিত্র শাবে কদরের আমল অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইতালি ইসলামী আঞ্জুমানে ২৭শে জুলাই পবিত্র শাবে কদরের আমল অনুষ্ঠিত হয়েছে।
এক পাড়া কুরআন পাঠ, মগরিব ও ঈশার নামাজ, ইফতার, জাওশান কাবির দোয়া পাঠ, আরবি ও ফার্সি ভাষায় ইমাম আলী (আ.) এর মুসিবতের স্মরণে মার্সিয়া পাঠ এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ আলী বুশাহরীর তত্ত্বাবধানে শাবে কদরের আমল সহ অন্যান্য ইসলামিক কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
1264841
captcha