আল বালাদ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের এক নাগরিক জানিয়েছেন, “আমি তাবুক শহরের একটি বইয়ের দোকান থেকে একটি কুরআন শরীফ ক্রয় করি। এই কোরআন শরীফে কিছু আয়াত সংক্ষিপ্ত আকারে প্রিন্ট হয়েছে এবং কিছু সূরা প্রিন্ট হয় নি।“
মাহদী আল আতাভী আরও বলেন, এই কুরআন শরীফে অনেক জায়গায় শব্দের ভুল এবং অনেক সূরা প্রিন্ট হয়নি ও অনেক সূরার মধ্যে আয়াত সমূহ অধিক বার প্রিন্ট হয়েছে।
তিনি বলেন, উক্ত কুরআন শরীফ ১৪২৫ হিজরিতে সিরিয়ায় প্রিন্ট করা হয়েছে এবং এই কুরআন শরীফে আল আনাম সূরা, আল আরাফ সূরা এবং আল আনফাল সুরা প্রিন্ট হয়নি। আত তাওবাহ সূরার মধ্যে আল আনফাল সূরার কিছু আয়াত লক্ষ করা গিয়েছে এবং আল ইমরান সূরা এবং নিসা সুরার মধ্যে একই ঘটনা পরিলক্ষিত করা গিয়েছে।
এ বিষয়ে আল বালাদ সংবাদপত্রের কর্তৃপক্ষ সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সাথে টেলিফোনে যোগাযোগ করেন।
পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, ভুল প্রিন্টকৃত কুরআন শরীফগুলো ঐ দোকানের সংগ্রহ করা হয়েছে এবং এ ব্যাপারে ঐই বই বিক্রেতার নিকট জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভুল প্রিন্টকৃত এই কুরআন শরীফগুলো সৌদি আরবে পাওয়া গিয়েছে অথচ সিরিয়ায় ছাপাখানায় প্রিন্ট হয়েছে বলে দাবী করা হচ্ছে। সৌদি আরবে পবিত্র কুরআন শরীফ প্রিন্ট করার জন্য ‘মালিক ফুয়াদ’ নামে বৃহত্তম ছাপাখানা রয়েছে এবং প্রতি বছর সহস্রাধিক কুরআন এই ছাপাখানা থেকে প্রিন্ট করা হয়।
1268014