‘algeriesoir’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কিছু দিন আগে এদেশের সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে দুই লাখ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। কিন্তু বিতরণকৃত কিছু কুরআন শরীফ গুলোই কিছু ভুল পরিলক্ষিত করা গিয়েছে। এদেশের ধর্ম মন্ত্রী জানিয়েছেন, বিতরণকৃত কুরআন শরীফ গুলোর মধ্যে পাঁচশত কুরআন শরীফ সংগ্রহ করা হয়েছে।
বু আব্দুল্লাহ গোলাম উল্লাহ বলেছেন, এদেশের বেশ কিছু মিডিয়ায় প্রকাশ হয়েছে যে, বিতরণকৃত দুই লাখ কুরআন শরীফ গুলোই কিছু জায়গায় ভুল ছিল। কিন্তু এই দুই লাখ কুরআন শরীফের মধ্যে মাত্র পাঁচশত কুরআন শরীফে ভুল ছিল এবং এদেশের ধর্ম মন্ত্রণালয় সকল ভুল প্রিন্টকৃত কুরআন শরীফগুলো সংগ্রহ করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছে, বিতরণকৃত কুরআন শরীফগুলোই ভুল প্রিন্টের কথা শুনেই স্থানীয় মসজিদের খতিবদের সংবাদ দেওয়া হয়েছে। যেসকল কুরআন শরীফ হাতে লিখে ভুল ঠিক করা সম্ভব সেগুলো শুদ্ধ করা হয়েছে এবং যেসকল কুরআন শরীফে সম্পূর্ণ আয়াত এবং সূরা বাতিল পরে গিয়েছে সেগুলো ফেরত নেওয়া হয়েছে।
যদি পরবর্তীতে বিতরণকৃত কুরআন শরীফগুলোর মধ্যে কোন ভুল পাওয়া যায়, তাহলে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
1270452