IQNA

ফিলিস্তিনে ‘আকসা’ নামক দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

8:50 - August 19, 2013
সংবাদ: 2577056
আন্তর্জাতিক খবর: ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘রামাল্লা’ শহরে ১৮ই আগস্ট হেফজ এবং তেলাওয়াত বিভাগে ‘আকসা’ নামক দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুর হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রী ‘মাহমুদ আল হাবাস’ এবং তার উপদেষ্টা ‘শেখ খামিস আবেদাহ’ বক্তৃতা পেশ করেন।
ফিলিস্তিনে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কুয়েত, জর্ডান, তিউনিসিয়া, মুরিটানিয়া, তুরস্ক, ইউক্রেন, কেনিয়া, শ্রীলংকা, মালদ্বীপ রিপাবলিকান মালি এবং ফিলিস্তিনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে।
হেফজে কুরআন সংস্থার মহাপরিচালক ‘শেখ তেইসারুল রাজাবী’ উক্ত প্রতিযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেন, ফিলিস্তিনই সম্প্রদায়ের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত কারার জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
1274551

captcha