‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হিজাব পরিধান প্রচারাভিযানে সুইডেন টেলিভিশনের উপস্থাপক ‘জিনা দিওনী’ এবং সুইডেন গ্রিন পার্টির সদস্য ‘অসা রামসান’ সহ অন্যান্য অমুসলিম নারীরা মুসলিম নারীদের অধিকার রক্ষার্থে ১৯শে আগস্ট হিজাব পরিধান করেছে।
গত ১৬ই আগস্ট শুক্রবারে স্টকহোমের নিকটে ফরেস্টা নামক অঞ্চলে এক হিজাবধারী কিশোরীর উপর কয়েক জন নরপশু হামলা করে। নরপশুরা বর্ণবাদী স্লোগানের মাধ্যমে মুসলিম কিশোরীকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে। এক পর্যায়ে এই কিশোরী বেহুশ হয়ে যায় এবং এই নরপশুরা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়।
স্টকহোমের পুলিশ অফিসার ‘ক্লাস জানযাঘারদ’ বলেন, এই কিশোরী হিজাবরত (পর্দাশীল) অবস্থায় ছিল এবং এর ফলে সে আক্রমণের শিকার হয়েছে।
এই সংবাদ প্রচার হওয়ার ফলে কয়েক জন মুসলিম মহিলা প্রতিকুল পরিবেশে হিজাব পরিধানের বেদনাদায়ক অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।
এই ঘটনাটি সুইডেনের মিডিয়া সমাজে এক জাতীয় প্রতিবাদে পরিণত হয়েছে। ফলে সুইডেনের ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সকল জাতির নারীরা, মুসলিম নারীদের সমর্থনের জন্য একদিন হিজাব পরিধান করেছে।
সুইডেনের সক্রিয় কর্মীদের উদ্যোগে এদেশের মুসলিম নারীদের সমর্থনে ‘হিজাবের হুঙ্কার’ নামক প্রচারাভিযান বাস্তবায়িত হয়েছে।
উল্লেখ্য যে, সুইডেনে ৯০ লাখ অধিবাসীর মধ্যে ৫ লাখ অধিবাসী মুসলমান।
1275297