কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এক মুসলমান ব্যক্তি একজন বৌদ্ধ নারীকে হামলা করছে এই গুজব রটানোর পর ২৪শে আগস্ট চরমপন্থি বৌদ্ধরা মুসলমানদের বাসগৃহ এবং দোকানে হামলা চালিয়ে আগুন লাগিয়েছে।
মিয়ানমারের এক পুলিশ জানিয়েছেন, চরমপন্থি বৌদ্ধদের এই হামলার ফলে মুসলমানদের ৩৫টি গৃহ এবং ১২টি দোকান ধ্বংস হয়েছে।
গত বছর থেকেই মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের সহিংসতা বেড়েই চলছে। সেদেশের সরকার ও নিরাপত্তা বাহিনী নিপীড়িত মুসলমানদের কোন সাহায্য করছে না বরং এই সহিংসতায় চরমপন্থি বৌদ্ধদের সাহায্য করছে।
মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের সহিংসতায় গত বছরে শতাধিক মুসলমান নিহত ও আহত হয়েছে এবং সহস্রাধিক মুসলমান গৃহহীন হয়েছে।
1277468