IQNA

ছাত্রদের নামাযের জন্য ডান্ডি বিশ্ববিদ্যালয়ে মসজিদের উদ্বোধন

21:26 - September 06, 2013
সংবাদ: 2585223
আন্তর্জাতিক বিভাগ : স্কটল্যান্ডের ডান্ডি (DUNDEE) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ধর্মের মাঝে সংলাপের সংস্কৃতি প্রসারে লক্ষ্যে মুসলিম ছাত্রদের নামায আদায়ের জন্য নামাযের বিশেষ স্থান উদ্বোধন করেছেন। এ পদক্ষেপের অপর উদ্দেশ্য হচ্ছে ইসলামি সংস্কৃতি সম্পর্কে অপর ছাত্রদেরকে পরিচিত করানো।
ON ISLAM ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ মসজিদটি ‘আল-মাকতুম’ নামে ডান্ডি বিশ্ববিদ্যালয়ের ‘আল-মাকতুম’ ক্যাম্পাস প্রাঙ্গনে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। মসজিদটি ডান্ডি শহরের মিনারধারী প্রথম মসজিদ হিসেবে বিবেচিত।
মুসলমান ও ইসলামি সংস্কৃতি সম্পর্কে পরিচিতি হওয়ার সুযোগ করে দেওয়ার নিমিত্তে অন্যান্য ধর্মের অনুসারীদের জন্যও এ মসজিদের দরজা সর্বক্ষণ উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, বর্তমানে স্কটল্যান্ডের ৫ লক্ষাধিক মুসলমান বসবাস করছে, যা এ দেশের মোট জনসংখ্যার শতকরা ১ ভাগের চেয়েও কম। তবে খ্রিষ্টান ধর্মের পর ইসলাম ধর্মের অনুসারীরা এ অঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এ যাবত প্রায় ৩০টি মসজিদ নির্মিত হয়েছে।#1283011
captcha