‘The News Tribe’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফুটবল তারকা উযিল বলেছেন, প্রতিটি খেলার পূর্বে পবিত্র কুরআন তেলাওয়াত এবং কয়েক রাকাত নামাজ আদায় করাই আমার সাফল্যের গোপন রহস্য।
তিনি বলেন, আমি প্রতিটি খেলার পূর্বে নামাজ আদায় করি এবং আমার টিমের সহকর্মীরা জানেন নামাজরত অবস্থায় তারা আমার সাথে কোন কথা বলতে পারবে না।
জার্মানের জাতীয় দল এবং আর্সেনাল ক্লাবের ২৪ বছর বয়সী এই ফুটবল প্লেয়ার, ফুটবল জগতে মাত্র সাত বছর চেষ্টা করার পর সফল খেলোয়াড় হতে পেরেছেন।
মাসুদ উযিল ২০১০ সালের বিশ্বকাপে সুপারস্টার হিসেবে খ্যাতি লাভ করেছেন এবং অতি সামান্য ব্যবধানের জন্য গোল্ডেন বল পুরস্কার হাত ছাড়া করেছেন।
1284740