IQNA

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ফ্রান্সে মুসলমান ও খ্রিষ্টানদের যৌথ দোয়ার অনুষ্ঠান

7:02 - September 10, 2013
সংবাদ: 2587230
আন্তর্জাতিক বিভাগ : ফ্রান্সের মুসলিম ও খ্রিষ্টান জনতা সিরিয়ায় সহিংসতা বন্ধের লক্ষ্যে দোয়ার জন্য হাত তুলেছে। এ সময় তারা মহান আল্লাহর দরবারে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করে।
la-croix ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সিরিয়া শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার লক্ষ্যে দোয়ার উদ্দেশ্যে যৌথভাবে হাত তুলেছে ফ্রান্সের খ্রিষ্টান ও মুসলিম জনতা।
তারা বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টান নেতা পপে’র আমন্ত্রণে নিজেদের ধর্মীয় স্থানসমূহে দোয়ার জন্য হাত তোলে।
ফ্রান্সের মুসলমান ও খ্রিষ্টানরা তাদের সমাবেশে সিরিয়ার জনগণের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে তারা সিরিয়ার জনগণের সমব্যাথী বলে ঘোষণা করেছে।
এ সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামি সংস্থাসমূহের কর্মকর্তাগণ অংশগ্রহণ করে।#1285276
captcha