IQNA

কুরআন পোড়াতে গিয়ে কুলাঙ্গার টেরি জোন্স আটক

14:36 - September 13, 2013
সংবাদ: 2588780
আন্তর্জাতিক বিভাগ: ৬১ বছর বয়সী মার্কিন পাদ্রি কুলাঙ্গার টেরি জোন্সকে ১১ই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের টাম্পারের কাছে মালবেরি থেকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ, কুলাঙ্গার টেরি জোন্সের বহনকারী পিকআপ থেকে বহু সংখ্যক পেট্রোলের বোতল ও ২৯৯৮ খণ্ড পবিত্র কুরআনের উদ্ধার করে।

‘The Associate Press’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই কুলাঙ্গার পাদ্রি এবং তার সহযোগী মারভিন স্যাপ জুনিয়রকে অবৈধভাবে পেট্রোল বহন এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে টাম্পারের কাছে মলবেরিতে আটেক করেছে পুলিশ।
কুলাঙ্গার জোন্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার ১২ তম বার্ষিকী উপলক্ষে কুরআন পোড়ানোর উদ্দেশ্যে মারভিন শহরের পুলাক কাউন্টি অঞ্চলে যাচ্ছিল।
পুলাক কাউন্টির পুলিশ কর্মকর্তা এই দুই কুলাঙ্গার পাদ্রিকে আটক করার পর জানিয়েছেন, এবার জোন্স এবং তার সহযোগীকে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই দুই অপরাধী পাদ্রিকে বুধবার রাতে আটক করার পর পুলাক কাউন্টির জেলে হস্তান্তর করে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে টেরি জোন্স ২৯৯৮ কপি পবিত্র কুরআন শরীফ পোড়াতে চেয়েছিল। কিন্তু পবিত্র কুরআন পোড়ানোর শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করে পুলিশ।
কুলাঙ্গার জোন্স ফ্লোরিডায়ের ইয়ুঙ্গজিলাক অঞ্চলের একটি ক্ষুদ্র গির্জার পাদ্রি। এই কুলাঙ্গার ১১ই সেপ্টেম্বরের স্মরণে সর্বপ্রথম ২০১০ সালে কুরআন পোড়ানোর কথা প্রকাশ্যে ব্যক্ত করেছে। কিন্তু সে ২০১০ সালে তার এই পরিকল্পনা সফল করতে পারেনি। জোন্স ২০১১ সালের ২০ই মার্চে প্রথম পবিত্র কুরআনে আগুন দেয়। তার এই জঘন্য কাজের প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলমানেরা বিক্ষোভে ফেটে পড়ে।
1287040
captcha