মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উজবেকি মুসলিম প্রশাসন বিভাগ শুক্রবার তথা ১৩ সেপ্টেম্বরে ঘোষণা করেছে, এদেশের বিভিন্ন অঞ্চলে ২৭টি নতুন মসজিদ নির্মাণ ছাড়াও ১২৪টি প্রাচীন মসজিদ মেরামত এবং পুনর্নির্মাণ করা হবে।
মুসলিম প্রশাসন বিভাগের প্রধান ‘মোহাম্মাদ নাজের এব্যাপারে জানিয়েছেন, গত বছরে মুসলিম প্রশাসন বিভাগের চেষ্টা এবং অর্থায়নে ১২টি মসজিদ নির্মাণ এবং বিশের অধিক প্রাচীন মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য যে, বর্তমানে উজবেকিস্তানে মোট ২০৩৭টি মসজিদ রয়েছে।
1287289