Pageshalal ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২ দিন ব্যাপী আয়োজিত ইসলামি অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক এ সম্মেলন মরক্কোর কাযাবলাঙ্গা শহরে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশিষ্ট অর্থনীতিবিদগণ অংশগ্রহণ করবেন।
মরক্কোর ব্যাংক কর্মকর্তা ও অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাগণ এতে উপস্থিত ও মতবিনিময়ের পর ইসলামের সাথে সামঞ্জস্যশীল এবং মরক্কোর অর্থনৈতিক কেন্দ্রসমূহের চাহিদা ও বিশেষ গুণাবলীর সাথে মানানশীল এক প্রক্রিয়া চালুর উপায় বের করার কথা রয়েছে।
ইসলামি অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনকারী কর্মকর্তাগণ মনে করছেন ইসলামি শরিয়তের সাথে সামঞ্জস্যশীল অর্থনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করণে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। যাতে অর্থনৈতিক ভাবে আফ্রিকা ও আরব দেশসমূহের মাঝে মরক্কো বিশেষ স্থান অধিকার করতে পারে।#1290418