IQNA

ঐক্যের প্রতীক হিসেবে যৌথভাবে জুমআর নামায আদায় করলেন বসরার শিয়া ও সুন্নিরা

23:24 - September 21, 2013
সংবাদ: 2592833
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের মুসলমানদের মধ্যকার ঐক্যের প্রকাশ ঘটাতে গতকাল বসরার শিয়া ও সুন্নিরা একত্রের জুমআর নামায আদায় করেছে।
নূন-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকি পার্লামেন্টে আল-আহরার নেতা মাযিন আল-মাযিন, বসরার গভর্নরের প্রধান সহকারী মুহাম্মাদ তাহের, ইরাকি সাংসদ হাইফা আল-আতওয়ানি, বসরার প্রাদেশিক পরিষদের সদস্য মুহাম্মাদ মাহদী ও বুশরা হামিদ ও যিয়াউল আসাদীর উপস্থিতিতে এ জুমআর নামায অনুষ্ঠিত হয়েছে।
আল-আহরার ফ্রাকশনের সাধারণ সম্পাদক যিয়াউল আসাদি বলেন : ইরাকের শিয়া, সুন্নি, খ্রিষ্টান ও সায়েবীসহ যে কোন সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানায় আল-আহরার ফ্রাকশন।
ইরাকের দক্ষিণ অঞ্চলের (সুন্নি মাযহাবের) আওকাফ অধিদপ্তরের প্রধান শেইখ আব্দুল কারিম খাযরাজী আল-আহরার ফ্রাকশনের জাতীয় অবস্থান এবং এ ফ্রাকশনের পক্ষ হতে ঐক্য ও সন্ধির আহবান এবং ফেতনা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে আল-আহরার ভূমিকা প্রশংসার দাবীদ্বার বলে উল্লেখ করেছেন।
নাজাফে আশরাফের জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ সাদরুদ্দীন কোবাঞ্চী গতকাল বলেছেন : ‘সামাজিক সন্ধি’ বিষয়ক ঘোষণাপত্রে বিভিন্ন রাজনৈতিক ফ্রাকশনের প্রধানদের স্বাক্ষর সঠিক পথেই গৃহীত অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে ইরাকি বার্তা সংস্থা ‘বারাসা’ জানিয়েছে, সামেরার দক্ষিনে অবস্থিত ‘মুসআব বিন উমাইর’ মসজিদে দু’টি বোমার বিস্ফোরণে ১৮ ব্যক্তি শহীদ এবং ২১ জন আহত হয়েছে।#1290968
captcha